আজ ১৫ মার্চ (রবিবার) আসর নামাজের পর কিশোরগঞ্জ মডেল থানা মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে হেফজ সমাপনকারীদের এক সম্মাননাপাগড়ী ও দু'আ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ এর সভাপতিত্বে এতে শুভেচ্ছা ও স্বাগত রাখেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূইয়া। অতিথি হিসেবে বয়ান ও সম্মাননা পাগড়ী পরিয়ে দেন জামিয়া ইমদাদিয়া প্রধান মুফতি মাওলানা ওমর আহমদ ও হিফজুল কুরআনের প্রবীণ উস্তাদ হাফেজ মাওলানা উবায়দুল্লাহ। অনুষ্ঠানে বিশিষ্ট ওলামা-আয়েম্মাহ ও এলাকার গন্যমান্য মুরব্বীয়ান উপস্থিত ছিলেন। সম্মাননা পাগড়ীপ্রাপ্ত হাফেজগন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে হিফজ সমাপন করেছেন বলে আয়োজকগন জানান। পাগড়ীগ্রহনকারী সবাই অত্র এলাকার বাসিন্দা। পরিশেষে মুফতি উমর আহমদের মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।