ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা,পুলিশ সুপার ড. এস এ এম ফরহাদ হোসেন,শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মজিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ অভিজিত শর্ম্মা,সদর উপজেলার নির্বাহী অফিসার মো:কামরুল হাসান মারুফ, জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, জেলা পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক মু.আ.লতিফ, রেড ক্রিসেন্টের সেক্রেটারি হেলাল চৌধুরী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান, সহ সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সাবেক সহ সভাপতি আলম সারওয়ার টিটু,সহ সভাপতি (সহযোগী) অ্যাডভোকেট আহসানুল মোজাক্কির, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সাবেক সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, এটি এম নিজাম, সহসাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল , কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ আল আক্কিল মোকাররম, শামসুল আলম সেলিম (দৈনিক সংগ্রাম), মোকাররম হোসেন ভূঁঞা,শাহ আশরাফ উদ্দিন দুলাল, মো. আমিনুল হক সাদী, কাউছার আহমেদ টিটু, সদস্য (সহযোগী) অ্যাডভোকেট অনামিকা রেজা রোজী, মো. নুরুজ্জামান, সদস্য (আজীবন) শিক্ষক মোহাম্মদ আলীসহ সাংবাদিক সদস্যগণ, আজীবন ও সহযোগী সদস্যরা। পরে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দুয়া পরিচালনা করেন শোলাকিয়া ঈদগাহের ইমাম মাও আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ।