আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৮:২২ পিএম
আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান

আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত যোগদান করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। নবাগত ইউএনও সুজন দাশ চট্টগ্রাম জেলার সাতকাহনিয়া উপজেলার অধিবাসী। ৩৬ তম বিসিএস ক্যাডার (১৮৩২২) সিনিয়র সহকারী কমিশনার হিসাবে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। নতুন কর্মস্থলে যোগদানকালে তিনি বলেন, আশাশুনি উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের সেবা দিতে এসেছি, যতদিন এখানে থাকবো আপনাদের সব ধরনের সেবা দিয়ে যাবো।উপজেলার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে