বাজারে যানজট কমছে না

বাজিতপুরে শেষ মুহুর্তে ঈদের বাজার, ক্রেতাদের উপচে পড়া ভিড়

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৫:৫৫ পিএম
বাজিতপুরে শেষ মুহুর্তে ঈদের বাজার, ক্রেতাদের উপচে পড়া ভিড়

ঈদের আর মাত্র ৩ দিন বাকী। এরই মধ্যে যেমন বিভিন্ন কাপড়ের দোকানে ভিড় তেমনিভাবে রাস্তা দিয়ে ফুটপাত হওয়ার কারণে সাধারণ জনগণ বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছে দীর্ঘদিন ধরে। প্রশাসন ফুটপাতের দোকানগুলোকে না তোলার কারণে এই ভিড় আরও প্রকট ধারণ করছে। এতে করে আগত মহিলা ও পুরুষরা ছিনতাইকারীদের হাতে পড়ে সর্বস্ব হারাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী নামেমাত্র দুজন পুলিশ বাজারে দেখাশোনা করে। স্বর্ণ পট্টিতে প্রায়ই সময়ই অভিনব কায়দায় মহিলা ও পুরুষরা ক্রেতা সেজে স্বর্ণের দোকান থেকে বিভিন্ন ধরনের স্বর্ণ নিয়ে যাচ্ছে বলে বাজারে অভিযোগ রয়েছে। এদিকে বাজিতপুর বাজার ছাড়াও সরারচর, পিরিজপুর, হিলচিয়াসহ আশেপাশের বাজারগুলোতে উপচে পড়া ভিড় রয়েছে। কাপড় ও জুতার দোকানে অনেক ক্রেতা রাত পর্যন্ত বিভিন্ন জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে এর ফাঁকে বাজিতপুরের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও নেশা জাতীয় দ্রব্যের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কেউ যেন এর কোনো দায় নেই বলে এলাকাবাসীর অভিযোগ। বিষয়টি একটু প্রশাসন দেখবেন বলে এলাকাবাসীর দাবী। 

আপনার জেলার সংবাদ পড়তে