আশাশুনিতে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৭:৫৪ পিএম
আশাশুনিতে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

আশাশুনি সদর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়। সদর ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন ও কলেজ সভাপতি অলিউল্লাহর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির আশাশুনি পশ্চিম থানা শাখার সভাপতি ইয়াসিন আরাফাত, সেক্রেটারি রেদওয়ান আহমেদ, উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী এন এ এম মুরতাজা আলী, উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাসুদুর রহমান এবং কলেজ অধ্যাপক জাহিদুল ইসলাম। সদর ইউনিয়ন শিবিরের সেক্রেটারি আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ ছাত্ররা অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে