গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৩:১২ পিএম
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

‎মেহেরপুর গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে।  বুধবার ভোরে গাংনী- মেহেরপুর সড়কের  পোড়াপাড়া  বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পোড়াপাড়া গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, অজ্ঞাতবৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় গাড়াডোব এলাকা থেকে গাংনী গামী দ্রুত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি রাখে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ জানান, অজ্ঞাত বৃদ্ধ দেড় বছরেরও বেশি সময় পোড়াপাড়া বাজারের বিভিন্ন দোকানের সামনে থাকে। স্থানীয় লোকজন তাকে খাবার দিলে সেগুলো খেয়ে সে জীবন ধারণ করে। গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এমকে রেজা ও  ইশতিয়াক আহমেদ মাসুম জানিয়েছেন, অজ্ঞাত বৃদ্ধ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার পরে মারা যায়। এ ব্যাপারে গাংনী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম কুমার জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ সনাক্ত'র পাশাপাশি মোটরসাইকেল চালকের সন্ধানের চেষ্টা করা হচ্ছে।