কুষ্টিয়ার দৌলতপুর থানার দৌলতপুর সদর ইউপির দক্ষিণ দাড়ের পাড়া গ্রামের আব্দুর রহমানের আড়াই বছরের শিশু কন্যা নুজাইফা কে তার চাচী কল্পনা খাতুন বুধবার দুপুরে শ্বাসরোধ করে হত্যা করে একই গ্রামের তৌহিদ এর মেহগনি বাগানে মেহগনি গাছের সাথে গলায় ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে বলে শিশু কন্যার মা প্রিয়া খাতুন জানায়। খবরকে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁশ লাগানো ঝুলন্ত অবস্থায় শিশু কন্যা নুজাইফাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।পুলিশ লাশ উদ্ধার করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃআরিফুর রহমান জানান শিশু কন্যার চাচী তাকে শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্তী গাছে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।