সোয়ানের উদ্যোগে

নাসিরনগরে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৭:০৫ পিএম
নাসিরনগরে দুঃস্থ ও অসহায় পরিবারের  মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে'সোয়ান'(সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব নুরপুর) নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায়,গরিব ও দুস্থ ব্যক্তিদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গোকর্ণ ইউনিয়নের নুরপুর বাজারে "মানবতার বিপর্যয়ে পাশে থাকার প্রত্যয়" স্লোগানকে সামনে রেখে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সোয়ানের সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। এসময় তিনি বলেন  অসহায়,গরিব ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার,ত্রাণ সামগ্রী,ইফতার বা শিক্ষা উপকরণ বিতরণের মতো সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব নুরপুর(সোয়ান)এর প্রতি বছরের ন্যায় এবারও এগিয়ে আসায় তাদের ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন ডিজিএফআইয়ের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন,কক্সবাজার জেলার সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) সফিউদ্দিন আহমেদ মিতুল, শিশু কনসালটেন্ট ডা: মকবুল হোসেন মুকুল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক  ও উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো আবদুল কাদির, মেঘনা গ্রুপের এজিএম মোহাম্মদ বাহিক  রায়হান,প্রভাষক মোহাম্মদ মজিব আশরাফ,প্রাইম ব্যাকের সহকারী  ভাইস প্রেসিডেন্ট আবেদ মোল্লা,প্রভাষক মাঈনুদ্দিন ভুইয়া শান্তু,আল শামীম ওভারসীজ লিমিটেডের পরিচালক আসাদুজ্জামান শামীম,উপজেলা বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক আবুল হাসান চৌধুরী,উপজেলা বিএনপি সহ কোষ্যধক্ষ নেতা মনু মিয়া সর্দার, মোহাম্মদ আশরাফ উদ্দিন। সোয়ানের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সম্রাট  ও মো: আকবর হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোয়ানের সাবেক সভাপতি ও সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবদুল আল বাকের । এসময় সোয়ানের আজীবন সদস্য মাহবুব হায়দার খান,এডভোকেট মহিদ উদ্দিন, প্রভাষক জাবেদ,উপদেষ্টা রুহুল আমিন, সোয়ানের সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন দুখু, সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ,বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি স্বপন আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান রনি, ব্রাহ্মণশাসন সমাজ কলাণ সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম,প্রভাষক হুমায়ুন কবীর ও সাজিদুল হকসহ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব নুরপুর(সোয়ান)এর উপদেষ্টাসহ  কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০৫ জন অসহায় ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী হিসেবে ১ কেজি তেল, ১ প্যাকেট নুডুস,২ প্যাকেট সেমাই,১ কেজি  পোলাও চাল,আধা কেজি চিনি,দুধ এক প্যাকেট  বিতরণ করা হয়। পরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন ভূইঁয়া  ।

আপনার জেলার সংবাদ পড়তে