'মাদকের ভয়াল ছোবল ও মোবাইলে জুয়া এবং অনৈতিক কাজ থেকে বিরত রাখতে'দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার ছাতনী গ্রামের যুবসমাজের "সিক্সার্স" স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বার্ষিক ইফতার মাহফিল, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার সহ নানা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাতনি রাউতারা জি এম ফাজিল মাদ্রাসা মাঠে অত্র গ্রামের যুবসমাজ ও সিক্সার্স এর আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিক্সার্স স্বেচ্ছাসেবী সংগঠনের নাজমুল হোসেন বলেন, গ্রামের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল ও মোবাইলে জুয়ার আসক্তি থেকে দূরে সড়ে রাখা এবং অনৈতিক কাজ থেকে বিরত রাখতে প্রতি বছরের ন্যায় এবারও গ্রামের যুবকদের সাথে নিয়ে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বার্ষিক ইফতার মাহফিল, ইসলামিক ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, হামদ, নাতে-রাসুল ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ, আজীবন সদস্য হিসেবে অত্র গ্রামের মাওলানা আব্দুল জোব্বার আলীকে সম্মাননা স্বারক প্রদান এবং সবশেষে ক্রিকেট খেলোয়াড়দের নিলাম আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, হাবিবপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুর রউফ, সিক্সার্স স্বেচ্ছাসেবী সংগঠনের মাসুদ পারভেজ, জাহিদ মিম, মোক্তাদির,মাসুম, পারভেজ, তরিকুল, নুরনবী, জাহিদ হাসান, মোস্তফা, মেজবা সহ আরও অনেকে।