পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার পালপাড়া যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভা কার্যালয়ের সামনে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পালপাড়া যুবসমাজের সদস্য ইশরাক হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও গ্রামের যুবকদের সাথে নিয়ে মসজিদে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর আগে পথচারী, রিকশা ভ্যান চালক ও দোকানিদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, সদস্য ইশরাক, শোয়েব,জাকিরসহ আরো অনেকে।