পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে দিনাজপুরের ঘোড়াঘাটে সাড়ে তিনশ ব্যাটারিচালিত ইজিবাইক ও মিশুক শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ রোজ বুধবার রাতে ঘোড়াঘাট পৌরসভার অডিটোরিয়ামে 'দিনাজপুর জেলা ব্যাটারিচালিত ইজিবাইক ও মিশুক মালিক-শ্রমিক চালক সোসাইটি'-র উদ্যোগে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মাহাফুজুল হক মাহাফুজ। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল উন্নতমানের সেমাই ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। সভাপতির মোঃ মাহাফুজুল হক মাহাফুজ বলেন, "ঈদ মানেই আনন্দ। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের সংগঠনের আওতাভুক্ত শ্রমিক ভাইদের সাথে সেই আনন্দ ভাগ করে নিতে চেয়েছি। আমরা চাই সবার ঈদ আনন্দময় হোক।"