চিরিরবন্দরে

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০২:১৩ পিএম
সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত

দিনাজপুরের চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ মার্চ শুক্রবার সকাল ৯ টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের রাবারড্যাম এলাকায় জগন্নাথপুর গ্রামের চিরি নদীর পাড়ে ঈদগাহ মাঠে মোঃ আব্দুল আলিমের ঈমামতিতে সৌদি আরবের সাথে মিল রেখে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ৫০/৬০ জনের মত মুসল্লী অংশগ্রহন করেন।  ঈদগাহ মাঠের সভাপতি হাসান আলীর কাছে ইফতারী, সেহরী, তারাবীহ নামাজ সবকিছু একসাথে করলেও ঈদের নামাজ আগে পড়ার কারণ জানতে চাইলে তিনি জানান, সৌদি আরবের সাথে মিল রেখে ২০০৯ সাল থেকে পবিত্র ঈদ উল ফিতর, পবিত্র ঈদুল আযহা নামাজ আদায় ও কুরবানী করে আসছেন। আগে মুসল্লী কম হলেও বর্তমানে বাড়তেছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য এর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, লাইলাতুল কদর সারাবিশ্বে একই দিনে রাতে হয়।

আপনার জেলার সংবাদ পড়তে