পলাশবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৬, ০৬:৩৯ পিএম
পলাশবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গাইবান্ধার পলাশবাড়ীতে  উদযাপিত হয়েছে মুসলীম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।  দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে শনিবার (২১ মার্চ)  উপজেলার বিভিন্ন ঈদগাহ মাঠে  পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে  সকাল  ৯ টা ১০ মিনিটে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে খুতবা পাঠ ও নামাজ পরিচালনা করেন পলাশবাড়ী সিনিয়র ফাজিল  ডিগ্রি মাদ্রাসার পেশ ইমাম ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত সাধারণ মুসল্লীদের উদ্দেশ্যে পবিত্র ঈদ উল ফিতরের তাৎপর্যের উপর গুরুত্বারোপ করে  বক্তব্য রাখেন গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মো: নজরুল ইসলাম লেবু মাওলানা। এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী  উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদসহ বিভিন্ন গনমাধ্যমকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।  নামাজ শেষে দেশ, জাতি এবং  সমগ্র মুসলীম উম্মার কল্যান ও শান্তি  কামনা করে মোনাজাত  অনুষ্ঠিত হয়। উল্লেখ্য পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার নির্ধারিত ঈদগাহ মাঠসমুহে যথাসময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থান গুলোতে মানুষের  উপচেপড়া ভীর লক্ষ করা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে