ঝিনাইদহে ঈদে গুরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ১১:৩১ এএম
ঝিনাইদহে ঈদে গুরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩

ঝিনাইদহে দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে ও আহত হয়েছে তিন জন। শনিবার বিকালে ঝিনাইদহ নগরবাথান বাজার ও মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন হরিণাকুন্ডু উপজেলার বাগআচড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে আব্দুল গফুর ও মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার আবুল কাশেমের ছেলে রনি হোসেন। পুলিশ জানান, শনিবার সকালে ঈদের নামাজ পড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় স্কুলছাত্র আব্দুল গফুর।দুপুরের ১ টারদিকে নসিমন গাড়িতে করে সাউন্ড বস্ক্র বাজিয়ে নাচতে নাচতে ঝিনাইদহ জোহান পার্কে যাচ্ছিল। পথিমধ্যে নগরবাথান বাজারে পৌঁছালে নসিমন গাড়ি থেকে আব্দুল গফুর সড়কের ওপর ছিটকে সড়কের পাশে পড়ে যায়। সাথে থাকা বন্ধুরা তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।অপরদিকে, মহেশপুরে বন্ধুদের সঙ্গে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয় রনি। পথিমধ্যে কেশবপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস।