সমাজকল্যাণ মন্ত্রী

স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৪:৪৭ পিএম
স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

দিনাজপুরের বিরামপুরে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় স্বনির্ভর বাংলাদেশ গড়তে দল-মতের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী ঞধৎরয়ঁব জধযসধহ-এর অঙ্গীকার অনুযায়ী দেশকে স্বনির্ভর করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। মন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, বিএনপি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাই তৃণমূল মানুষের মুখে হাসি ফোটাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা কার্ড প্রদান এবং খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। সভায় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা সুলতানা নীলা। বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুরী চৌধুরী রুবেলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।

আপনার জেলার সংবাদ পড়তে