হাকিমপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৪:৪৯ পিএম
হাকিমপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রিপন আহম্মেদ (৩০) কে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ জাকির হোসেন। গ্রেফতারকৃত রিপন আহম্মেদ উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামের জরিপ উদ্দিনের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদক ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে রিপন আহম্মেদ পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শনিবার রাতে তিনি নিজ বাড়িতে অবস্থান করবেন। এরপর ওসির নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, হাকিমপুর থানার দুটি মামলায় রিপনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলা নং-০৬ এবং জিআর ১৯১ এর পলাতক আসামি হিসেবে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে