ঘোড়াঘাটে রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠে রজতজয়ন্তী উদযাপন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৪:৫০ পিএম
ঘোড়াঘাটে রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠে রজতজয়ন্তী উদযাপন

স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করেছে শিক্ষক,শিক্ষার্থীরা। রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ রবিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটি। আনন্দ র‌্যালি,স্মৃতিচারণ ও আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজন করা হয়। রানীগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ন্যাশনাল বিদ্যাপীঠে পরিচালক মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (যুগ্মসচিব) এস এম আবু হোরায়রা।  এছাড়াও উপস্থিত ছিলেন রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের অধ্যক্ষ মামুনুর রশিদ সবুজ,পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক মেহেদী হাসান মিলন,অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক স্বাধীন সরকার, পুনর্মিলনী আয়োজক কমিটি সদস্য সচিব মবিনুর রহমান মবিনসহ আরো অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে