অ্যাড. সলিম উল্যাহ সেলিম

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পাওয়ার প্রবল গুঞ্জন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৩০ মার্চ, ২০২৬, ০৯:০১ পিএম | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ০৯:০১ পিএম
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পাওয়ার প্রবল গুঞ্জন

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলার বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট একেএম সলিম উল্যাহ সেলিম চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার প্রবল গুঞ্জন চলছে। রাজনৈতিক মহলে ক্লিন ইমেজ ও জনপ্রিয়তার শীর্ষে থাকায় তাকে সম্ভাব্য প্রশাসক হিসেবে গণ্য করা হচ্ছে  সরকার দেশের বিভিন্ন জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের প্রক্রিয়ায় চাঁদপুর জেলা পরিষদে অ্যাড. সলিম উল্লাহ সেলিমকে প্রশাসক নিয়োগের কথা চাঁদপুর জেলা জুড়ে চাউর রয়েছে। সোমবার ৩০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাড. সেলিমের চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক নিয়োগ পাওয়া নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন এর খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তিনি চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দলের একজন ত্যাগী ও আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা এবং কারা নির্যাতিত নেতা। জেলা বিএনপি ও স্থানীয় রাজনীতিতে ক্লিন ইমেজ এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণে তিনি নেতাকর্মীদের মাঝে বেশ জনপ্রিয়। সলিম উল্লাহ সেলিম ছাড়াও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এসএম কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মতলবের এম এ শুক্কুর পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহিন,বিএনপি কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরি,চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট বাবর বেপারী, চাঁদপুর জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরীসহ আরও কয়েকজন নেতার নাম আলোচনায় থাকলেও, সলিম উল্লাহ সেলিমকে অন্যতম প্রধান দাবিদার মনে করা হচ্ছে। সরকার ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের পর চাঁদপুরেও এই নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। অ্যাড. সলিম উল্লাহ সেলিম  যিনি ছাত্রদল ও যুবদলের রাজনীতি থেকে উঠে আসা একজন আইনজীবী, যিনি দীর্ঘ সময় ধরে সুনামের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে