নাসিরনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধাবৃত্তি

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০২:৩৫ পিএম
নাসিরনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধাবৃত্তি

 ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ মনোয়ারা শিশু একাডেমির  আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধাবৃত্তি, শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দিনব্যাপী একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় একাডেমির শিক্ষার্থীরা। মনোয়ারা শিশু একাডেমির প্রতিষ্ঠাতা এম এস আর সাদেক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন হোমনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মহিউদ্দিন মোহাম্মদ শাহজাহান ভূইঁয়া। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মহিউদ্দিন মোহাম্মদ শাহজাহান ভূইঁয়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সমাজ গঠনে শিক্ষার বিকল্প কিছুই নেই। তাই দেশকে এগিয়ে নিতে হলে ভালোভাবে পড়াশোনা করতে হবে।লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপন এবং খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

সহকারী শিক্ষক  আবদুল মান্নান  সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী,পূর্বভাগ এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ‍্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বসন্ত কুমার সরকার,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা কিন্ডারগার্টেন সংস্থার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম,পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র রায়,সাংবাদিক আকছির উদ্দিন,হাজ্বী শের আলী, মোহাম্মদ শালী রহমান,ফারুক মিয়া,ফজলুর রহমান, মুক্তার মিয়া,মনির আলম রাজা ।

ইতালি প্রবাসী খায়রুল হাসান সোহাগের সহযোগিতায় অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী,এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গসহ একাডেমির শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে প্রতিবারের মতো ‘ইয়ারলি বেষ্ট অফ পারফরমার পুরস্কার,পরীক্ষায় ১ম, ২য়  ও ৩য় স্থান অর্জনকারীদেরকে পুরস্কার প্রদান করা হয়

আপনার জেলার সংবাদ পড়তে