দুই উপজেলার ৮ কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হবে

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৭:৪৬ পিএম
দুই উপজেলার ৮ কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হবে

চট্টগ্রামের মধ্যম বিনাজুরীতে প্রতিষ্ঠিত কবিরত্ন ধর্মানন্দ - বিনয়পাল ওয়েলফেয়ার মিশন কর্তৃক আয়োজিত ধর্মীয় বৃত্তি পরীক্ষা ২০২৬ আগামী ৩ এপ্রিল হাটহাজারী ও রাউজান উপজেলার ৮টি কেন্দ্রে এই পরিক্ষা  অনুষ্ঠিত হবে। কচিকাঁচা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সংগঠনের পক্ষ থেকে এই পরিক্ষার আয়োজন করা হয়েছে।  বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত হাটহাজারীর গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার,উদালিয়া শান্তিনিকেতন বৌদ্ধ বিহার, জোবরা সুগত বিহার, রাউজানের  পশ্চিম গহিরা শান্তিময় বিহার, আবদুল্লাপুর শাক্যমনি বিহার আবদুল্লাপুর ধাতু চৈত্য বিহার, পূর্ব বিনাজুরী বৌদ্ধ ধর্মাংকুর বিহার, মধ্যম বিনাজুরী মিলনারাম বিহারে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় ৪২৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে বলে নিশ্চিত করেছেন মিশনের চেয়ারম্যান ড. বুদ্ধপাল মহাথেরো। এই পরীক্ষায় কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের আগামীকাল বুধবার দুপুর দুইটায   গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারে প্রশিক্ষন অনুষ্ঠিত হবে বলে ও তিনি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে