কুষ্টিয়ার দৌলতপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রয় করার অভিযোগে বুধবার বিকেলে দৌলতপুর সেন্টার মোড়ের সাব ডিলার মিরাজ এর দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ধারা মোতাবেক উপজেলা সহকারী কমিশনার ভূমি,নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস ৫০০০০ টাকা জরিমানা করেছেন। এ দিকে দৌলতপুরের তিন টি পেট্রোল পাম্পে প্রতিদিনই জ্বালানি তেল নেয়া জন্য দীর্ঘ লাইন হচ্ছে দীর্ঘ লাইন।ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে, অনেকে জ্বালানি তেল পাচ্ছেন না বলে অভিযোগে প্রকাশ। জানা গেছে এসব পামগুলো থেকে প্রভাব খাটিয়ে কতিপয় চিহ্নিত ব্যক্তিরা রাতের নির্দিষ্ট একটি সময়ে ড্রামে করে তেল নিয়ে গিয়ে মজুদ করে বেশি ধরে বিক্রি করছে লিটার প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা দরে। সচেতন এলাকাবাসী এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ পামগুলো ও সাব ডিলার গুলোতে সেনাবাহিনী নিয়োগের দাবি করেছপ সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে। ডিপো থেকে পাম্প গুলোতে জ্বালানি তেল সরবরাহ করলেও জনসাধারণ তেল পাচ্ছে না।