আধুনিক ও সুখী-সমৃদ্ধ সরিকল ইউনিয়ন গড়তে চাই: মোস্তাফিজুর রহমান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ১২:১৯ পিএম
আধুনিক ও সুখী-সমৃদ্ধ সরিকল ইউনিয়ন গড়তে চাই: মোস্তাফিজুর রহমান

মাদকমুক্ত, আধুনিক ও সুখী সমৃদ্ধ ইউনিয়ন গড়ার অঙ্গিকার করেছেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান মিরন।

পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিবেশে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা মোস্তাফিজুর রহমান মিরন।

মোস্তাফিজুর রহমান মিরন গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত মো. বেলায়েত হোসেন হাওলাদারের (মাস্টার) কনিষ্ঠ পুত্র। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া এক জনবান্ধব ও তরুণ রাজনীতিবিদ।

দলের চরম দুর্দীনে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ব্যাপক ভূমিকা পালন করায় একাধিক মামলায় হয়রানি, কারাবরণসহ নির্যাতনের শিকার হয়েও তিনি (মিরন) কখনও পিছু হটেননি। দলীয় শৃঙ্খলার প্রতি অবিচল থেকে তিনি বারবার প্রমাণ করেছেন দলীয় পদের চেয়ে রাজপথে নেতাকর্মীদের নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়াই তার কাছে  বড়।

মোস্তাফিজুর রহমান মিরন দীর্ঘদিন থেকে রাজনিতীর পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন। ফলশ্রুতিতে সরিকল ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের অনুরোধে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পর পরই পুরো ইউনিয়নজুড়ে তিনি বেশ আলোচনায় উঠে এসেছেন।

সবাইকে সাথে নিয়ে অবহেলিত ও পিছিয়ে থাকা সরিকল ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করে মোস্তাফিজুর রহমান মিরন বলেন, সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা পেলে প্রতিনিধি নয়, একজন দায়িত্বশীল সেবক হিসেবে নিজেকে বিলিয়ে দিতে চাই।

সরিকল ইউনিয়নের একাধিক বাসিন্দারা বলেছেন, মোস্তাফিজুর রহমান মিরন কেবল একজন নেতাই নন, তিনি আমাদের সুখ-দুঃখের অংশীদার। তাকে চেয়ারম্যান  হিসেবে পেলে সরিকল ইউনিয়ন একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত হবে। পাশাপাশি স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার জেলার সংবাদ পড়তে