কাউখালীতে নৌ পুলিশের কনস্টেবলকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-১

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৪:৪১ পিএম
কাউখালীতে নৌ পুলিশের কনস্টেবলকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-১

পিরোজপুরের কাউখালীতে নৌ পুলিশ টহল দলের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত জখম হয় ও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ আরও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মো. শান্তকে (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১৯আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় বিআইডব্লিউটিএ পন্টুনসংলগ্ন

সন্ধ্যা নদীতে নিয়মিত টহল শেষে নৌ পুলিশের একটি দল ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় গোপাল স্টোরের সামনে ফুট পেট্রোল করছিল। এ সময় মো.শান্ত নামে এক যুবক পুলিশ সদস্যদের উদ্দেশে গালিগালাজ করতে থাকে পুলিশ গালিগালাজের কারন জানতে চাইলে এনিয়ে উভয় তর্কে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.আরমান হোসেন ঘটনাস্থলে গেলে এ সময় শান্ত ও তার সহযোগীরা বাঁশের লাঠি, ইট ও ধারালো চাকু নিয়ে নৌ পুলিশের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় কনস্টেবল মো.জাকির হোসেনকে চাকু ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

এসময় উদ্ধারে করতে যাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আরমান হোসেন,এসআই প্রসেনজীত দেবনাথ, কনস্টেবল শ্যামলেশ কুমার মন্ডল,কনস্টেবল মো. সাকির হোসেন ও কনস্টেবল মো. পারভেজ শিকদারও হামলার শিকার হয়। 

পরে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ আহত নৌ পুলিশ সদস্যদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আরমান হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা,পুলিশ সদস্যদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে কাউখালী থানায় মামলা করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি মো.শান্তকে গ্রেপ্তার করে।

কাউখালী থানার ওসি(তদন্ত) এবাদ আলী মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত শান্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে