বাবুগঞ্জে রহমতপুর বাজার ও খাল পরিদর্শনে ইউএনও

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৭:৫০ পিএম
বাবুগঞ্জে রহমতপুর বাজার ও খাল পরিদর্শনে ইউএনও

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার, রহমতপুর খাল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তিনি রহমতপুর বাজার ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় বাজারের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকা এবং খাল ও আশপাশের পরিবেশের সার্বিক অবস্থা পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে ইউএনও আসমা উল হুসনা রহমতপুর বাজার কমিটি, ব্যবসায়ী ও আশপাশে বসবাসরত স্থানীয়দের বাজারের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে পরে তা যথাযথভাবে অপসারণ বা পুড়িয়ে ফেলার বিষয়ে নির্দেশনা দেন। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সচেতন করেন।

তিনি বলেন, বাজার ও আশপাশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী, বাজার কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ নির্দেশনা অমান্য করে যত্রতত্র ময়লা ফেললে কিংবা পরিবেশ নষ্ট করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।

এ সময় রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুমন সিকদার, ইউপি সদস্য মো. শাহিন হোসেন, রহমতপুর বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে