কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ধলা, শেওড়াতলা ও ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬,০১,২০০(ছয় লক্ষ এক হাজার দুইশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
২৮ আগস্ট ২০২৬ তারিখ ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বকুলতলা মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে ৪ বোতল ভারতীয় মদ, ০৩ কেজি গাঁজা, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩,১৬,৫০০টাকা।
পরবর্তীতে একই তারিখ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে ৯৩ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩৭,২০০ টাকা। এছাড়া একই তারিখ ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে ০৫ বোতল ভারতীয় মদ, ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৬০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য) আড়াই লক্ষ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।