ডিসি সোহানা নাসরিন

সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পায় সেদিক লক্ষ্য রাখতে হবে

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৫ পিএম
সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পায় সেদিক লক্ষ্য রাখতে হবে

 কিশোরগঞ্জে  গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪  সেপ্টেম্বর ) বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তয় পর্যায়ে) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, কিশোরগঞ্জ  জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে  গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব জেবুন নাহার শাম্মী। এতে প্রধান অতিথি  হিসেবে  অনুষ্ঠানে  গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কিশোরগঞ্জ   জেলা প্রশাসক সোহানা নাসরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি সোহানা নাসরিন বলেন  , গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পায় সেদিক লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সাধারণ মানুষ বিচার না পাওয়াতে আদালতের দারস্ত হয়। এতে করে মামলা দিনে দিনে প্রচুর আকারে বাড়ছে যা বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিরপেক্ষ ভূমিকা পালন করা।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, ইপসা, কিশোরগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজা আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন  অতিরিক্ত  পুলিশ সুপার নাজমুস শাকিব খান, জেলা লিগ্যাল  এইড অফিসার  সিনিয়র সিভিল  জজ স্বাগত সাম্য,

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ  রফিকুল ইসলাম শামীম, কিশোরগঞ্জ খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেএ অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোঃ ইমরুল কায়েস,গ্রাম আদালতের সদর ও হোসেনপুরের সমন্বয়কারী মো. কবির উদ্দিন। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধিরা,এজিও প্রতিনিধি, ও উপজেলার সমন্বয়কারিগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে