কুলিয়ারচরে হ্যান্ডকাপ নিয়ে আসামী পলায়ন: পরক্ষণে গ্রেফতার

এফএনএস (মহিউদ্দিন লিটন; বাজিতপুর-কুলিয়ারচর, কিশোরগঞ্জ) | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ পিএম
কুলিয়ারচরে হ্যান্ডকাপ নিয়ে আসামী পলায়ন: পরক্ষণে গ্রেফতার

 বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর আইনশৃঙ্খলা বাহিনীর হাত হতে আটকের পর হাতপড়া সহ আওয়ামীলীগ নেতা মো: রেনু মিয়া পালিয়ে যান। পরে পুলিশ ১০ ঘন্টা পর সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা ছয়সূতি ইউনিয়নের মাধবদী গ্রামের তার নিজ বাড়ি হতে ধনু মিয়া (৫০) কে পুলিশ গ্রেফতার করেছে। পরে আজ মঙ্গলবার সকালে রেনু মিয়াকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেছেন বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে