ধামইরহাটের গর্বিত দুই সন্তান চান্স পেল দেশ সেরা নটরডেম কলেজে

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ এএম
ধামইরহাটের গর্বিত দুই সন্তান চান্স পেল দেশ সেরা নটরডেম কলেজে

নওগাঁর ধামইরহাটের গর্বিত দুই সন্তান দেশ সেরা নটেরডম কলেজে একাদশ শ্রেণীর ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে। এই খবরে ধামইরহাটের সুধী সমাজ মেধাবী ওই ২ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন। 

জানা গেছে, দেশ সেরা নটর ডেম কলেজে একাদ্বশ শ্রেনির ভর্তি পরিক্ষায় ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো.মাশরুকী বিজ্ঞান বিভাগে এবং মো.ফাহিম মানবিক বিভাগে চ্যান্স পায়। 

ফাহিম মৃত ফজলুর রহমান এ আড়ানগর সপ্রাবির সহকারি শিক্ষক মোছাঃ শিল্পী খাতুন এর ছেলে এবং অপর মেধাবী শিক্ষার্থী ও উপজেলা সেরা মাশরুকি স্থানীয়  সোহরাব হোসেন -ফাতেমা দম্পতির ছেলে। তারা এই উচ্চ শিক্ষার সুযোগ পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল করিম, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বারী এবং গৃহ শিক্ষক কামরুজ্জামান সহ উপজেলাবাসি তাদের সাধুবাদ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে