লক্ষ্মীছড়িতে প্রান্তিক কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণ সমাপনীতে উপকরণ ও সনদ বিতরণ

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি) :
| আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৮ পিএম | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৭ পিএম
লক্ষ্মীছড়িতে প্রান্তিক কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণ সমাপনীতে উপকরণ ও সনদ বিতরণ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে  সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রান্তিক কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণ-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে দুর্গম পাহাড়ের প্রান্তিক কৃষকদের জন্য আয়োজিত এ  প্রশিক্ষণ-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক  কৃষকদের হাতে সার্টিফিকেট ও কৃষি উপকরণ বীজ, স্প্রেয়ার মেশিন এবং কম্পোস্ট সার তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল খান সজিবুল ইসলাম, সময় তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সমতলের ন্যায় দুর্গম পাহাড়েও কৃষি বিপ্লব ঘটাতে হলে  উন্নত প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জা ব্যবহারের মাধ্যমে কৃষকদের আরো দক্ষ করে গড়ে তুলতে পারলে আমাদের স্বপ্নের কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। 

 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জোন উপ- অধিনায়ক মেজর রাজু হোসেন, প্রশিক্ষক লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রতন বরমন’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে