কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে গত বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বস্ত্রও পাট প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম বলেন আমাকে দুই বছরের সময় দিন, আমা নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড, বিভিন্ন ভাতা ও দরিদ্র পরিবারের মধ্যে রিকশা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন সরকারের পথচলা মাত্র শুরু হয়েছে। এরই মধ্যে ভৈরব -কুলিয়ারচরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছে। বলেন যারা সাত মাথায় সরকারকে ফেলে দিতে চায় বা টেনে নামাতে চায়, তাদের অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে। তাঁর দাবি এসব তৎপরতা সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করতে পারে। অনুষ্ঠানে জানানো হয় , কুলিয়ারচর উচমানপুর ইউনিয়নের নাজিরদীঘি ব্লকে ১ হাজার ৭৮ কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হচ্ছে। একই অনুষ্ঠানে ১০ টি দরিদ্র পরিবারের মধ্যে ১০টি রিকশা বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সোহানা নাসরিন,পুলিশ সুপার মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.মো:সাদিকুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।