রাজশাহী পুঠিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র সমম্বয়ক নেতা আবুবিন রায়হান এবং মো শ্যামা নামের দুইজনকে গতকাল রাত দেড়টায় উপজেলার ঝলমলিয়া চেকপোষ্ট এলাকায় এদের আটক করেন পুঠিয়া থানা পুলিশ। তাদের মোটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। অভিযোগ রয়েছে এদের কাছে মাদক ছিল। তাই তারা চেকপোষ্ট হতে পালানোর চেষ্টা করছিলেন। গত রাতে ডিউটি করা পুলিশের এসআই শাওন হোসেন বলেন, পুলিশকে ধাক্কা দেওয়ায় তাদেরকে আটক করা হয়ে ছিলো। তিনি আরো বলেন, তাদের নিকটে কোনো মাদক পাওয়া যায়নি। আজ দুপুরে দুইজনে নিকট হতে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের ব্যবহারহিত মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছে। রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র সমম্বয়ক নেতা আবুবিন রায়হান বলেন,পুলিশের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হলে ছিল তা সমাধান হয়ে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুকরা জানায়,থানার সঙ্গে রফাদফা হওয়ার কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এই রিপোর্ট লিখা পর্যন্ত থানা এ বিষয়ে কোনো মামলা হয়।ি এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এনসিপি কোনো নেতাকে আটক করা হয়নি।