পিরোজপুরে স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর পৌরসভা মিলনায়তনে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: আজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন। এ সময় বক্তরা স্থানীয় সরকার গাইডলাইন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা এবং পৌরসভাসহ সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন পিরোজপুর পৌর প্রশাসনিক কর্মকর্তা মো: জামাল হোসেন মল্লিক, প্রধান সহকারী ফরিদা বেগম, ডেইলী স্টার প্রতিনিধি মো: হাবিবুর রহমান, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নেয়ামাত উল্লাহ, জেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধি কামরুন্নাহার মুন্নী, পৌর স্যানেটারী ইন্সপেক্টর মো: রুহুল আমিন, লাইসেন্সিং কর্মকর্তা আসাদুজ্জামান জনি প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন কর্মসূচি ব্যবস্থাপক মো: আলতাফ হোসেন। সভা শেষে তামক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মো: বনি আমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, পিরোজপুর পৌরসভা কে ফোকাল পয়েন্ট নির্ধারণ করে ০৭ সদস্য বিশিষ্ট একটি পৌর কমিটি গঠন করা হয়।