কচুয়া উপজেলায় ২ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:৩৬ এএম
কচুয়া উপজেলায় ২ মাদক ব্যবসায়ী আটক

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ধারাবাহিক এই অভিযানের অংশ হিসেবে   ২৭ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ৯ টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং কচুয়া থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে কচুয়া উপজেলার দেবীপুর নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ সবুজ মিয়া (৩৫) এবং মোঃ আবুল হাশেম (৩৭)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির থেকে ০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে