চাঁদপুর শাহরাস্তিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০৫:৩৮ এএম
চাঁদপুর শাহরাস্তিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৭ জুন ২০২৫ তারিখ রাত ১ টা ১৫ মিনিটের সময়  স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং গোয়েন্দা পুলিশ এর সমন্বয়ে একটি মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার শিবপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (৫৫) কে আটক করা হয়। আটককৃত ব্যাক্তির নিকট থেকে ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে