ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা সৈয়দ হোসেন নয়ন

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৪ এএম
ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা সৈয়দ হোসেন নয়ন

ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন মুন্সিগঞ্জের সৈয়দ হোসেন নয়ন। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামের কৃতী সন্তান সৈয়দ হোসেন নয়ন হলেন ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা। সংগঠনটির পক্ষ থেকে এই নিয়োগকে একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

সৈয়দ হোসেন নয়ন ইতালি প্রবাসী তবে বিদেশে অবস্থান করলেও তিনি সবসময় নিজের শেকড়ের সঙ্গে যুক্ত থেকেছেন। শৈশব থেকেই তিনি বিভিন্ন ছোট-বড় সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে তাঁর আন্তরিকতা এবং আত্মনিবেদন তাকে এলাকায় একজন আস্থাভাজন ও উদ্যমী সামাজিক কর্মী হিসেবে পরিচিত করেছে।

প্রবাস জীবনে থেকেও তিনি নিজ এলাকার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছেন এবং নানা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন। বিশেষ করে শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও তরুণ প্রজন্মকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়।

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল জানিয়েছেন, সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নে সৈয়দ হোসেন নয়নের অভিজ্ঞতা, আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতা সংগঠনটিকে আরও শক্তিশালী করবে। এলাকার সাধারন মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতের জন্য তাঁকে শুভকামনা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে