আগৈলঝাড়ায় খালেদা জিয়ার স্মরণে দোয়া

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০২:৩৩ পিএম
আগৈলঝাড়ায় খালেদা জিয়ার স্মরণে দোয়া

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ঈশার বাদ আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বিএনপির কার্যালয়ে আয়োজিত দোয়া-মাহফিল ও মোনাজাতে সভাপতিত্ব করেন বাগধা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি সাবেক সভাপতি মো .আইয়ুব আলী বখতিয়ার। এ সময় বক্তব্য রাখেন, বরিশাল জেলা বিএনপি সদস্য আব্দুল মান্না, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদের সাবেক সাধারণ সম্পাদক মো:হেমায়েত তালুকদার, বিএনপি নেতা মো. হোসাইন মোল্লা, মো. জয় মোল্লা, যুবদল নেতা সালমান রিপন, জাতীয়তাবাদি মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আগৈলঝাড়া সভাপতি মো: মিঠু মৃর, মো.সাইদুল রহমান সাঈদ, মোহাম্মদ শাহিন তালুকদার, মোহাম্মদ আইয়ুব আলী বখতিয়ার, মোহাম্মদ সুইট বখতিয়ারদ নূর, মোহাম্মদ বখতিয়ার, মোহাম্মদ জহিরুল বখতিয়ার, মোহাম্মদ জামাল, মোহাম্মদ আকরাম খান এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়া বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।