বাবুগঞ্জ থানা পুলিশের সফল অভিযান

বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০১:৩১ পিএম
বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অপু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাকুদিয়া গ্রামের ইউনুস রাঢ়ীর ছেলে মিলন হোসেন (৩৭), রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬) এবং ফারুক খলিফার ছেলে সুজন খলিফা (২৫)। তারা সবাই বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক তিনজনের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে বাবুগঞ্জ থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে