নওগাঁর ধামইরহাটে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জোহা খানের সমর্থনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী সমর্থক ও নেতা-কর্মীরা। "তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, জোহা ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ এই স্লোগানকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটাররা বলছেন, ‘বিএনপি'র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক বিএনপি মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তিনি সবসময় এলাকার অসহায় মানুষের পাশে ছিলেন আগামীতেও থাকবেন বলে জানান তারা।’ ‘ডাকলে যারে কাছে পাই, সে আমাদের জোহা ভাই, অবশ্যই আমরা ধানের শীষে ভোট দেবো এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এমনই বলছেন ভোটাররা। বিএনপি'র নেতা-কর্মীরা বলছেন, তারা শামসুজ্জোহা খানের বিজয়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা, ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন, তারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপি'র প্রার্থীকে বিজয়ী করুন।প্রচারণা কার্যক্রমে অংশ নেন বিএনপি'র কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ ধামইরহাট পৌরসভার নেতা-কর্মী এবং সাধারণ ভোটাররা। এই প্রচারণা কার্যক্রমটি ধামইরহাটের বিভিন্ন এলাকায় চলছে। ভোটাররা বলছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপি'র প্রার্থীকে বিজয়ী করবেন। এই নির্বাচনকে তারা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তারা বলছেন, বিএনপি'র প্রার্থী শামসুজ্জোহা খান এলাকার ব্যাপক উন্নয়নের জন্য কাজ করবেন।