৭০ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা তাহেরের

এফএনএস সংবাদপ্রবাহ:
| আপডেট: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম
৭০ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা তাহেরের
ছবি, সংগৃহিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম আসনে দলটির মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করছেন।

চৌদ্দগ্রাম উপজেলার ডাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ কথা বলেন।

ডা. তাহের বলেন, ৭০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করছি। কারণ অনেক লোকই বিদেশে আছে। আবার অনেকে ভোট দিতে দেশেও এসেছে। আর যদি এভাবে নির্বাচন হয় আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। অনেক বেশি ভোটের ব্যবধানে বিজয়ের আশাবাদী আমরা।

তিনি জানান, “দু’একটি জায়গায় যেসব ঘটনা ঘটছে তা বড় করে দেখছি না, কারণ ৯০ থেকে ৯৫ শতাংশ কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। এখন পর্যন্ত সবকিছু ভালোই আছে।”

আপনার জেলার সংবাদ পড়তে