কুমিল্লা-৪: ভোট বর্জন ঘোষণা হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীমের

এফএনএস সংবাদপ্রবাহ:
| আপডেট: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৫ পিএম | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৫ পিএম
কুমিল্লা-৪: ভোট বর্জন ঘোষণা হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীমের

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অনিয়মের অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

ফেসবুক লাইভে এসে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

ফেসবুক লাইভে জসীম উদ্দিন অভিযোগ করে বলেন, দেবিদ্বারের মানুষের কথা চিন্তা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমি বর্জন করলাম। প্রশাসন আমাদেরকে হেল্প করেনি। বারবার ফোন দেওয়ার পরও বিভিন্ন কেন্দ্রে যায়নি।

জসীম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে