ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৯ নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আংশিক আসনে ভোট গণনা শেষে বিএনপির মনোনিত ধানের শীর্ষের প্রতীকের প্রার্থী জয়নুল আবদিন ফারুক ৬ ষ্ট বারের মতো বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যমতে, ১১১টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে ধানের শীর্ষের প্রতীকের প্রার্থী জয়নুল আবদিন ফারুক পেয়েছেন প্রায় ৬২৫৮৮ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পাটি ( এনসিপি শাপলা কলি) প্রতীকে সুলতান মোহামম্মদ পেয়েছেন প্রায় ৪৭৮৪৫ভোট। স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমান পেয়েছেন ৩৭৭১৪ ভোট।ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ( হাতপাখা) মার্কা খলিলুর রহমান: ৩৬৫৭ ভোট ও জাতীয়পার্টির ( লাঙ্গল) মার্কার প্রাথী শাহাদাত হোসেন: ৪১৬ ভোট।সেনবাগের ৮৫ টি কেন্দ্রের মোট কাস্টিং: ৫৮.৬৯ শতাংশ। মোট কাস্টিং ভোট ১৫৬,২৬২ ও
বাতিল: ১১১৭৫ ভোট। এখানে গণভোট- নোয়াখালী-০২ ( শুধু সেনবাগ উপজেলার ৮৫ কেন্দ্র) মোট প্রাপ্ত: ১৩৬,৪২৮ বৈধ: ১২৫,১৭৫ বাতিল: ১১,১৭৫, হ্যাঁ- ৮৮,০৭৮,না:- ৩৭,০৭৫, শতকরা: ৫১.২০, 'হ্যাঁ' ভোট জয়ী।