কুমিল্লা-২ আসনে ধানের শীষের জয়, সেলিম ভূঁইয়া এগিয়ে

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৪ পিএম
কুমিল্লা-২ আসনে ধানের শীষের জয়, সেলিম ভূঁইয়া এগিয়ে

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ধানের শীষ প্রতীকে ৭৬ হাজার ২৬৮ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান তালা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৩৮৫ হাজার ভোট। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নাজিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ১৩৬৬ ভোট। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীর চেয়ে ১৩ হাজার ৩৮৫ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে এ আসনের পোস্টাল ভোটের ফলাফল এখনও ঘোষণা হয়নি। কুমিল্লা-০২ আসনে মোট ভোট ছিল ৩ লাখ ৭৫ হাজার ৬৭টি ভোট।

আপনার জেলার সংবাদ পড়তে