ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া - নাসিরনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান ৬৭ হাজার ৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে এগারোটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন ফলাফল ঘোষণা করেন।বেসরকারীভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৫ হাজার ১২১ ভোট। উল্লেখ্য,বাংলাদেশ স্বাধীনতার পর অনুষ্ঠিত এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনটিতে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ হান্নান।