প্রধান শিক্ষক সাইফুল ইসলামের ইন্তেকাল

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৫ পিএম
প্রধান শিক্ষক সাইফুল ইসলামের ইন্তেকাল

পাবনার চাটমোহর উপজেলার উত্তরসেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,নটাবাড়ীয়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব সাইফুল ইসলাম (৫৮) শুক্রবার দিবাগত রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজে জানাজা গতকাল শনিবার বাদ জোহর নটাবাড়িয়া ও চরসেনগ্রাম সম্মিলিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় করস্থানে তাঁকে দাফন করা হয়। প্রধান শিক্ষক সাইফুল ইসলামের মৃত্যুতে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীসহ বিশিষ্টজন শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে