সুজানগরে

জিরা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫৭ পিএম
জিরা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

পাবনার সুজানগরের লক্ষ্ণীপুর মাঠে বারি জিরা-১ ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রথম পরীক্ষামূলকভাবে মসলা ফসলের ওই মাঠ দিবস এবং কারিগরি আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা কৃষি  সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নুরে আলম। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জাহিদ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম ও কৃষক মোহাম্মদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পার্থপ্রতিম রায়। অনুষ্ঠানে দুই  শতাধিক কৃষক-কৃষাণি অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে