রমজানের প্রথম দিনেই দেশে ভূমিকম্প

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম
রমজানের প্রথম দিনেই দেশে ভূমিকম্প

সিলেটে নয় দিনের ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

বিষয়টি সিলেট আবহাওয়া অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো বার্তায় নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

এ বিষয়ে আবহাওয়া অধিপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারাজানা সলতানা জানান, ভূমিকম্পের মাত্রা মৃদু হওয়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। ভূমিকম্পের কাঁপনি অনেকে টেরও পাননি। তবে ঘনঘন ভূমিকম্পের কারণে সিলেটে আতঙ্ক রয়েছে।

এর আগে গত ১০ ফেবুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ওই দিন সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

সেদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

তারও আগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শুন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।

আপনার জেলার সংবাদ পড়তে