র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর আভিযানিক দল মাদকের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মুন্না (৪২)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১০, সিপিসি-২ মুন্সিগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর বউবাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর থানার মামলা নম্বর- ০৯(০৯)১৭, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) এ বিজ্ঞ আদালত কর্তৃক ০১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ মুন্না (৪২), পিতা- মৃত শেখ সুজা উদ্দিন, সাং- উত্তর বালাশুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।