পাওনা টাকার বিরোধের জেরে গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ী জেলার কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় আসামি রাতুল (২৮) ও তার সহযোগীরা ভিকটিম স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭)-কে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানা-এ একটি হত্যা মামলা রুজু হয় (মামলা নং-১৯, তারিখ-১৮/০২/২০২৬ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড)। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় মধুখালী থানাধীন মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিখন (২৫), পিতা- রাজ্জাক, সাং- লক্ষীকোল সিলিম, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি রাতুল (২৮)’কে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।