বিশ্বম্ভরপুর পিএফজির ত্রৈমাসিক ফলো-আপ সভা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) :
| আপডেট: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৩৭ পিএম | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৩৭ পিএম
বিশ্বম্ভরপুর পিএফজির ত্রৈমাসিক ফলো-আপ সভা

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির ত্রৈমাসিক ফলো-আপ সভা সভা মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সোমবাদ দুপুরে পিস এম্বাসেডর আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে ও সমন্বয়কারী ফুলমালার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভার শুরুতে জাতীয় শান্তি সম্মেলন নিয়ে বক্তব্য রাখেন সমন্বয়কারী ফুলমালা, জাতীয় নারী সম্মেলন নিয়ে বক্তব্য রাখেন পিস এম্বাসেডর স্বপ্না আক্তার ও ইয়থের জাতীয় সম্মেলন নিয়ে বক্তব্য রাখেনতাইবা আক্তার। সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। দেশে একটি সংঘাত মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা ভোটারদের অভিনন্দন জানান। সভায় বক্তব্য রাখেন, পিএফজি সদস্য পিস এম্বাসেডর সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, পিএফজি সদস্য নাছির উদ্দিন জুবায়র আহমদ জুলহাস, আজিজা খাতুন, মিনহাজ পারভিন, সিরাজুল ইসলাম, আব্দুছ সামাদ, হুসাইন আহমদ, মাওলানা মাফিকুল ইসলাম, রাবিয়া, অর্চণা দেবী, সুফিয়া বেগম, ইয়থের সামছুল কবির, আছমা আক্তার, মিনারা আক্তার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে