নাটোরের বড়াইগ্রামে সাত শতাধিক দরিদ্র মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার আগ্রান গ্রামে আল মাবরুর হজ্ব কাফেলা এবং গনজাগরণ সমাজসেবা সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ। সংস্থার সম্পাদক খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কোরবান আলী, বড়াইগ্রাম পৌর যুবদলের সভাপতি আব্দুল খালেক সরকার, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক আব্দুল হান্নান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।